ছবি : সংগৃহীত
ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের হামলার জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন : উ. কোরিয়ার সঙ্গে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































