Apan Desh | আপন দেশ

২২০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৭, ৭ মার্চ ২০২৬

২২০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

গত ২৪ ঘণ্টায় পাল্টা হামলায় প্রায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। শনিবার (০৭ মার্চ) এ তথ্য জানান খতম আল-আনবিয় সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি।

তার দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া আল-ধাফরা এয়ার বেসে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইরানি বাহিনী পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালিয়েছে বলেও জানান তিনি। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> ট্রাম্পের হুমকির পর ইরানের নতুন পরিকল্পনা

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করার পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়