Apan Desh | আপন দেশ

মৃত্যুর গুঞ্জনের মধ্যে নেতানিয়াহুর ভিডিও বার্তা 

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৭, ১১ মার্চ ২০২৬

মৃত্যুর গুঞ্জনের মধ্যে নেতানিয়াহুর ভিডিও বার্তা 

ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন। হিব্রুভাষী বিভিন্ন সূত্রের বরাতে এমন গুঞ্জন যখন বাড়ছে ঠিক তখন প্রকাশ্যে না এসে ভিডিও বার্তা দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী। টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। 

নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয় যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।

আরও পড়ুন<<>>‘ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ’

ভিডিও বার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য এ যুদ্ধের জন্য।

গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এ আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়