Apan Desh | আপন দেশ

ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ২ মার্চ ২০২৬

ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে।

সোমবার (০২ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত ইরানের ১৩১টি শহর মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছেন।

আরও পড়ুন : ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

বর্তমানে মানবিক সেবা, সহায়তা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়