Apan Desh | আপন দেশ

মার্কিনিদের ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৬, ৩ মার্চ ২০২৬

মার্কিনিদের ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে নির্দেশ

চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (০৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এ তাগিদ দেয়া হয়।

দেশগুলো হলো, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। 

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়