Apan Desh | আপন দেশ

ইউরোপ

রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ম্যাক্রোঁ

রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ম্যাক্রোঁ

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না। দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে নিজের শেষ মেয়াদের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন ম্যাক্রোঁ। বার্তাসংস্থা আনাদোলু জানায়, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালেই প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করবেন তিনি। এরপর রাজনীতি থেকে দূরে থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যাক্রোঁ।

০৪:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় দেশেও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ চলছে। নরসিংদী-৫ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এ জন্য উচ্চপর্যায়ের সফরের উদ্যোগ নেয়া হয়েছে।

০২:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। চলতি মাসেই কাতারের রাজধানী দোহায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থা জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। আগামী সাতাশ মার্চ দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বহুল আলোচিত ম্যাচের। সেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিল বিশ্ব ফুটবলপ্রেমীরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কাতারকে ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত মনে করা হয়নি।

০৮:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ট্রাম্পের হুমকিতে কড়া অবস্থানে ইউরোপ

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ট্রাম্পের হুমকিতে কড়া অবস্থানে ইউরোপ

গ্রিনল্যান্ড ঘিরে আবারও বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আর্কটিক অঞ্চলে দখলের হুমকি দিয়েছেন। এর ফলে ডেনমার্ক, ইউরোপ এবং ন্যাটো জোটের ভেতরে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।সোমবার (১২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতের বৈঠকে ডেনিশ প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন একে গ্রিনল্যান্ডের জন্য একটি ‘নির্ধারক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। মেট্টে ফ্রেডেরিকসেন জানান, গ্রিনল্যান্ড নিয়ে এখন একটি স্পষ্ট দ্বন্দ্ব চলছে। তার মতে, এই ইস্যু শুধু ভূখণ্ডের নয়, ভবিষ্যৎ বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত।

০১:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না মস্কো’ 

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না মস্কো’ 

রাশিয়া পশ্চিমা দেশগুলোর ওপর কোনো প্রতিশোধ নিতে চায় না। বরং নির্দিষ্ট শর্তে তাদের সঙ্গে আবারও কাজ করতে আগ্রহী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই আলোচনার মাধ্যমে ও সমান মর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে প্রস্তুত। সোমবার (০৮ সেপ্টেম্বর) মস্কোর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন ল্যাভরভ। সেখানে তিনি রাশিয়ার বর্তমান অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, কারও ওপর রাগ পুষে রাখা বা প্রতিশোধ নেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এগুলো খুব খারাপ বিষয়।

০৮:৫৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement