ছবি সংগৃহীত
গেল এপ্রিলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নেয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মস্কোর সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও একই প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত।
স্থানীয় সময় শনিবার (০৯ মে) রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত।
আরও পড়ুন<<>>রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থানাপতি
ভ্লাদিমির পুতিন বলেন, সংঘাতসংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে।
এদিকে পুতিনের এমন মন্তব্য নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































