ছবি: আপন দেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে একে বিশ্বের জন্য মডেল হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আগামী বছর (২০২৭) অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য 'ডিজাস্টার রিস্ক রিডাকশান কনফারেন্স’-এ অংশগ্রহণ করতে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































