Apan Desh | আপন দেশ

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ছে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৫, ৩ অক্টোবর ২০২৬

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ছে জি-৭

ছবি: সংগৃহীত

আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে এ সিদ্ধান্ত নিয়েছে ৭টি শিল্পোন্নত দেশের জোটটি।

এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জি-৭ নেতারা।

যুক্তরাষ্ট্র নিজেদের ডিজেল রফতানি বন্ধ করার হুমকি দিয়েছে। এ অবস্থায় ইউরোপকে তাদের মজুত থেকে ডিজেল ছাড়তে চাপ বাড়ে। জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নিতে জি-৭ নেতারা আলোচনায় বসার পর এ ঘোষণা এলো।

আরও পড়ুন: বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

শুক্রবার (০২ অক্টোবর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাত দেশ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে চার মাসে ১০ কোটি ব্যারেল সরবরাহ অবিলম্বে শুরু করতে সমন্বিত পদক্ষেপে নিতে রাজি হয়েছে।

নেতারা আরও জানিয়েছেন, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রফতানির ওপর বিধিনিষেধও এড়িয়ে চলা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়