Apan Desh | আপন দেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ৬ মার্চ ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৬৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এতে লিবিয়া সরকার ও আইওএম সহযোগিতা দেয়।

ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় গিয়েছিলেন। সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় তারা সেখানে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের দুর্ভোগের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয়ার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন <<>>মিসাইল হামলায় কুয়েত প্রবাসী বাংলাদেশি নিহত

এদিকে আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও রাখা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়