ছবি: সংগৃহীত
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না।
দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে নিজের শেষ মেয়াদের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন ম্যাক্রোঁ।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালেই প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করবেন তিনি। এরপর রাজনীতি থেকে দূরে থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যাক্রোঁ।
গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি রাজনীতিতে ছিলেন না, দায়িত্ব শেষের পরও থাকবেন না।
শেষ মেয়াদের চ্যালেঞ্জ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর বড় চ্যালেঞ্জ হলো অর্জনগুলো ধরে রাখা এবং এগিয়ে নেয়া। একই সঙ্গে যেসব কাজ ঠিকভাবে হয়নি, সেগুলোতে ফিরে গিয়ে সংশোধন করাও জরুরি।
আরও পড়ুন <<>> ‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব ভারতের
তিনি আরও বলেন, অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য রাখা তার শেষ মেয়াদের প্রধান চ্যালেঞ্জ।
সংবাদমাধ্যম জানায়, ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠক উপলক্ষে নিকোসিয়া সফর করেন ম্যাক্রোঁ। সেখানে তাকে স্বাগত জানান নিকোস ক্রিস্টোডুলিদেস।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিল-এর সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। ইউরোপীয় ইউনিয়নের এ সভাপতিত্ব সদস্য দেশগুলোর মধ্যে প্রতি ছয় মাস পরপর পরিবর্তিত হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































