Apan Desh | আপন দেশ

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০০, ৮ আগস্ট ২০২৬

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

গ্রিসের উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ৪৮ ঘণ্টারও কম সময়ে লিবিয়া উপকূল থেকে আসা একাধিক নৌকা থেকে মোট ২০২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে নৌকায় করে এসব অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। পরে তাদের উদ্ধার করে অস্থায়ী আবাসনকেন্দ্রে নেয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে নৌকাটিতে থাকা সবাইকে উদ্ধার করে। পরে তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেয়া হয়। সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এর কয়েক ঘণ্টা আগেই দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকাটিতে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।

দ্বিতীয় নৌকাতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক। এর আগে ও পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে ৪৮ ঘণ্টারও কম সময়ে ক্রিটে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

আরও পড়ুন<<>>ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী

উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে নতুন করে আসা অভিবাসীদের ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

এদিকে পৃথকভাবে বিবৃতিতে গ্রিস কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের নাগরিকত্ব থাকা ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতারের কথা বলেছে। তারা বলছে, ইয়েরাপেত্রার ২৮.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে পাচারের সঙ্গে ওই কিশোর জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধার হওয়া অভিভাবাসীদের বক্তব্য অনুযায়ী, জনপ্রতি ১৫০০ থেকে ২০০০ মার্কিন ডলারের বিনিময়ে ওই কিশোর নৌকার চালক হিসেবে তাদের লিবিয়ার তোব্রুক শহর থেকে ক্রিট পর্যন্ত নিয়ে এসেছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement