Apan Desh | আপন দেশ

সান মারিনোতে দলে যোগ দিলেন হামজা চৌধুরী 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ৩ জুন ২০২৬

সান মারিনোতে দলে যোগ দিলেন হামজা চৌধুরী 

ফাইল ছবি

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন সান মারিনোতে।  আগামী ০৫ জুন স্বাগতিক দলের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 

নতুন কোচ থমাস ডুলির অধীনে সান মারিনোতে দুদিন ধরে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। সেখানে শুরু থেকে ছিলেন না হামজা চৌধুরী ও সামিত সোম। দল পৌঁছানোর একদিন পর সান মারিনোতে গেছেন কানাডা প্রবাসী সামিত সোম। 

এবার দলের সঙ্গে যোগ দিলেন ইংলিশ লিগে খেলা ফুটবলার ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। এছাড়া মঙ্গলবার (০২ জুন) ভোররাতে দলে যোগ দিয়েছেন আরেক প্রবাসী জায়ান আহমেদও।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

বাংলাদেশ  দলের দ্বিতীয় দিনের অনুশীলন হয়েছে ২২ জন ফুটবলারকে নিয়ে। হামজা চৌধুরী বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেবেন।

ফিফা প্রীতি ম্যাচে ৫ জুন স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির এটাই প্রথম অ্যাসাইনমেন্ট।

সান মারিনো ইউরোপীয় প্রতিপক্ষ হলেও ফিফা র‌্যাংকিংয়ে তারা সবার নিচে, ২১১ নম্বরে। তবে দলটি নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ খেলে থাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়