Apan Desh | আপন দেশ

বিসিবি

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন তামিম ইকবাল

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন তামিম ইকবাল

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। রোববার (০৭ জুন) সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামসংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়। এরপর ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

০৭:০৬ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যলয় থেকে বহুল প্রতীক্ষিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এ দুই দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। 

০৭:০৮ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

শান্ত-মুমিনুলে নৈপুণ্যে শক্ত অবস্থানে বাংলাদেশ

শান্ত-মুমিনুলে নৈপুণ্যে শক্ত অবস্থানে বাংলাদেশ

শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের আক্ষেপে দাপুটে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে স্বাগতিকরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে শান্তবাহিনী। তবে দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান তুলে বড় সংগ্রহের ভিত গড়েছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩০ বলে ১০১ রান করে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে মুমিনুল হক ২০০ বলে ৯১ রান করে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। মুশফিকুর রহিম ৪৮ রান এবং লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন।

০৭:০৬ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

সাবেক ক্রিকেটারদের নিয়ে কী ভাবছেন তামিম

সাবেক ক্রিকেটারদের নিয়ে কী ভাবছেন তামিম

সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে স্টেডিয়ামে তাদের নামে গ্যালারি বা স্ট্যান্ড করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তবে এ ক্ষেত্রে খুব সতর্ক থাকার কথাও বলেন তিনি, যাতে কারও অবদান উপেক্ষিত না হয় বা কেউ বঞ্চিত বোধ না করেন। সোমবার (০৪ মে) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের অংশের নামকরণ হওয়া উচিত। তবে কাকে কোনভাবে সম্মান জানানো হবে, তা নির্ধারণে একটি সুপরিকল্পিত নীতিমালা প্রয়োজন। কারণ একজনের নাম দিলে অন্যজন বঞ্চিত বোধ করতে পারেন, এ ধরনের বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও থাকে।

০৮:৪২ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

তামিম ইকবালকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ

তামিম ইকবালকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান তামিম ইকবালৎকে ঘিরে এ বিতর্ক তৈরি হয়েছে, যা মূলত সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি সাক্ষাৎকার থেকে সামনে আসে। বুলবুল জানান, বিপিএলে ফিক্সিং বা জুয়া উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কিছু মহল অসন্তুষ্ট ছিল। একইসঙ্গে তিনি দাবি করেন, ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ ফিক্সিং নিয়ে তার কাছে একটি রিপোর্ট ছিল, যেখানে দুটি ক্লাব—গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব—এর নাম উঠে আসে।

১১:৩৯ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে  ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট টাইগাররা। এ ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। শনিবার (০২ মে) ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ী হবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

০৫:৪৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ডিপিএলে দলবদল, কে যাচ্ছেন কোন দলে?

ডিপিএলে দলবদল, কে যাচ্ছেন কোন দলে?

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদলের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটাঙ্গন। অনলাইন ও সরাসরি মিলিয়ে ৭৯ জন ক্রিকেটার দল পরিবর্তন করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম শুরু হয়। এদিনই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা গড়েছে তারকাবহুল দল। দলবদল উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনে অবস্থিত ঢাকা মহানগর ক্রিকেট কমিটি কার্যালয়ে ছিল ক্রিকেটারদের ভিড়। এর আগে ক্লাবগুলোর বয়কটের কারণে ডিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ক্লাবগুলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে অবৈধ দাবি করেছিল। পরে জাতীয় ক্রীড়া পরিষদ সে কমিটি ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে একটি অস্থায়ী কমিটি দায়িত্ব নেয়। এতে অচলাবস্থার অবসান হয়।

১২:১০ এএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

এডহক কমিটি অবৈধ দাবি বুলবুলের

এডহক কমিটি অবৈধ দাবি বুলবুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জেরে ভেঙে দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। এর পরই অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তবে এনএসসির ওই তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে এসব কথা জানান বুলবুল।

০১:০৬ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement