Apan Desh | আপন দেশ

কোচ হেম্পের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কোচ হেম্পের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি

ডেভিড হেম্প: ফাইল ছবি

গত বছরের প্রায় পুরো সময় ছুটিতে কাটিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি ফেব্রুয়ারি পর্যন্ত। সম্প্রতি এ কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বোর্ড। যদিও ডেভিড হেম্পকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে হেম্প কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে। শুরুতে হাই পারফর্মম্যান্স দলের সঙ্গে এরপর কাজ করেছেন নারী বিভাগের সঙ্গেও। তবে হেম্পের সঙ্গে সে চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন এ কোচ। নতুন করে আরও এক বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে হেম্পের।

আরও পড়ুন<<>>বার্সেলোনাকে বিপদে ফেললেন ইয়ং

বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন আগামী এক বছর বিসিবির সঙ্গে থাকছেন হেম্প। এইচপির প্রধান হিসেবেই নিযুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানেই হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি।

সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছিল। যেখানে থাইল্যান্ডে দলের সঙ্গে গিয়েছিলেন হেম্পও। দলের ক্রিকেটাররাও হেম্পের কাজে খুশি। যে কারণে চুক্তি বাড়তে যাচ্ছে এ কোচের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়