আমিনুল ইসলাম বুলবুল
কিছু সুযোগ সন্ধানী মানুষের হটকারী সিদ্ধান্তে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে দায় দিতে চেয়েছেন। তবে তার বক্তব্য মানুষ ভুলে যায়নি। এখন তারা কেউ দায় নিতে চান না। এ অবস্থায় নির্বাচনের পর বদলে গেল সব। এখন নতুন সরকার আসবে। সেটি ভেবে অনেকে দেশ ছাড়ছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া নিয়ে কিছু দিন আগে খবর রটেছিল। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক সেসময় দেশ ছাড়েননি। তবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি নিজেই জানালেন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবি সভাপতি জানান, ফিরে যাওয়া মানে এ নয় সভাপতির দায়িত্ব এখানেই শেষ করছেন! জরুরি কাজে যাচ্ছেন তিনি। আবার ফিরবেন বলেও জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি। কাজ শেষ হলে ইনশাহআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।
অস্ট্রেলিয়াতে কত দিন থাকবেন? সেখানে ১ মার্চ থেকে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। আপনার সঙ্গে দেশের সাংবাদিকদের দেখা হওয়ার সুযোগ আছে কিনা? এমন প্রশ্নে বুলবুল অবশ্য কূটনৈতিক উত্তর দিয়ে বলেছেন, দেখা যাক কী হয়।
জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এ অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে। বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































