Apan Desh | আপন দেশ

বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন ৮ লাখ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন ৮ লাখ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে বিসিবি। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার।

বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, চুক্তিতে খেলোয়াড়দের বেতন কাঠামো অনুযায়ী মূলত চারটি গ্রেডে (এ, বি, সি, ডি) ভাগ করা হয়েছে। কাঠামোর শীর্ষে ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও, সেখানে কারও নাম নেই। এই গ্রেডের মাসিক বেতন নির্ধারণ করা ছিল ১০ লাখ টাকা।

৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। শীর্ষ গ্রেড ফাঁকা থাকায় মূলত এরাই এবার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার।

সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার স্থান পেয়েছেন ৬ লাখ টাকা মাসিক বেতনের ‘বি’ গ্রেডে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের পাশাপাশি এই তালিকায় আছেন তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং পেসার নাহিদ রানা।

অন্যদিকে, ৪ লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে রয়েছেন ৬ জন। তারা হলেন- সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

সর্বনিম্ন ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে জায়গা পেয়েছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন- সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু