Apan Desh | আপন দেশ

আগের মতই দায়িত্ব পালন করতে চান নাজমুল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আগের মতই দায়িত্ব পালন করতে চান নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনে পরিচালক হয়েছেন এম নাজমুল ইসলাম। পরবর্তীতে তিনি বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন তিনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগও দাবি করেছিল। বোর্ডের শোকজ নোটিশের জবাব দিয়ে টিকে গেছেন তিনি।

সম্প্রতি জাতীয় নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব গ্রহণের আগেও বিসিবির বিষয়ে সরব ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক। সে প্রেক্ষিতে বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের আহবান– আমিনুল প্রতিমন্ত্রী হওয়ার আগে এবং পরের বাস্তবতা যাতে না মেলান।

আরও পড়ুন<<>>প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

গণমাধ্যমকে তিনি বলেছেন, আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এ বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।

বোর্ডের কাজ করার পরিস্থিতি নিয়ে নাজমুল বলেন, আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নিয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।

আদালতে বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট মামলার ব্যাপারে আলোচিত এ পরিচালক বলেছেন, যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু