Apan Desh | আপন দেশ

বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার 

হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বিসিবির বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর এ দায়িত্বে থাকছেন না। তার জায়গায় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। 

এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়