Apan Desh | আপন দেশ

১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন লুবাবা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৫, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ২২:৫৬, ৩১ মার্চ ২০২৬

১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন লুবাবা

বাংলাদেশের ছোট পর্দার একসময়ের আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। মাত্র ১৫ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর নিশ্চিত করেন।

একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।

এর আগে থেকেই তার জীবনধারায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শোবিজ অঙ্গন ছেড়ে আধ্যাত্মিক জীবনের দিকে ঝোঁকার বিষয়টি তিনি একটি দীর্ঘ পোস্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দনে ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন <<>> ‘দেনা পাওনা’র পর এবার আসছে ‘চেনা অচেনা’

একজন মন্তব্য করেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। অন্য একজন লেখেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, লুবাবার নতুন জীবনের জন্য শুভকামনা। আল্লাহ যাকে হেদায়াত দেন, তাকে কেউ আটকাতে পারে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়