Apan Desh | আপন দেশ

দীর্ঘ নাটকীয়তার পর মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ নাটকীয়তার পর মুখোমুখি ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ নাটকীয়তার পর এবার মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তান এ হাইভোল্টেজ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে। অন্যদিকে ভারতের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। ওপেনার অভিষেক শর্মা ফিরে এসেছেন। তাকে অন্তর্ভুক্ত করতে সঞ্জু স্যামসন একাদশ থেকে বাদ পড়েছেন। এছাড়া পেসার আর্শদ্বীপ সিং বাদ দিয়ে জায়গা পেয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

আরও পড়ুন <<>> গুঞ্জন উড়িয়ে যা বললেন তামিম

ভারতের একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার), শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়