Apan Desh | আপন দেশ

২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৬, ৩ এপ্রিল ২০২৬

২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। শুক্রবার (০৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২ জন।

আরও পড়ুন <<>> হামের প্রাদুর্ভাব বৃদ্ধির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবী

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। এছাড়া আগামী রোববার (০৫ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চালু করার জোর প্রস্তুতি চলছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়