Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৫, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩৭, ৩ এপ্রিল ২০২৬

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে সংঘাত তীব্র হয়ে উঠেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, এ অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দামে। এফএওর সাম্প্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ২.৪ শতাংশ বেড়েছে। এটি টানা দ্বিতীয় মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেলের দাম বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক খাদ্যবাজারে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করছে।

এ রুট দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ হয়। যদি অস্থিরতা দীর্ঘস্থায়ী হয়, তবে জ্বালানি সংকট আরও তীব্র হবে এবং খাদ্যবাজারেও প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর ওপর এ পরিস্থিতি বড় ধরনের চাপ তৈরি করতে পারে। সংঘাত দ্রুত প্রশমিত না হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন <<>> ইসলামাবাদে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিকভাবে ইরানে বিমান হামলা শুরু করে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন। ইরান হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়