ছবি : আপন দেশ
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত ‘প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোব ও সোমবার (২৯ ও ৩০ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশি-বিদেশি খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনটি বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন Professor Dr.Mohammad Safiuddin স্বাগত বক্তব্য প্রদান করেন Associate Professor Dr. DMM Faruque Osmany। মূল প্রবন্ধ উপস্থাপন করেন Professor Dr. Mohammad Safiuddin এবং হৃদরোগ ব্যবস্থাপনার কৌশল নিয়ে বক্তব্য রাখেন Professor Dr. A F Khabiruddin.
সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
সুইজারল্যান্ডের Professor Robert Manka and Pr Frank Ruschitizka যুক্তরাজ্যের Professor Theresa A McDonagh, এবং Professor Stephen Pettit- এবং মালয়েশিয়ার Professor Dr. Chee Kok Han-সহ আরও বহু বিদেশি বিশেষজ্ঞ আধুনিক হৃদরোগ চিকিৎসা, কার্ডিয়াক এমআরআই, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর ও ডিভাইস থেরাপি বিষয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
এ ছাড়া প্রি-কনফারেন্স কর্মশালায় মালয়েশিয়ার Dr. Suthan Kaveri এআই-ভিত্তিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সেশন পরিচালনা করেন।
দিনব্যাপী বৈজ্ঞানিক সেশনগুলোতে হার্ট ফেইলিউরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন, HFrEF, HFpEF, কার্ডিয়াক ইমেজিং, ডিভাইস থেরাপি, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর এবং কার্ডিয়াক সার্জারি নিয়ে গভীর আলোচনা হয়।
দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ সম্মেলনটিকে একটি উচ্চমানের বৈজ্ঞানিক প্ল্যাটফর্মে পরিণত করেছে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তাদের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে এবং জাতীয় পর্যায়ে হৃদরোগ ব্যবস্থাপনার অগ্রগতিতে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে মানসম্মত, প্রমাণভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ছাড়া বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জেনারেল সেক্রেটারি ডা. এ. এফ. খবির উদ্দিন আহমেদ সম্মেলনের বৈজ্ঞানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন : পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
সম্মেলনের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যাসোসিয়েশনের (BHFA) আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এতে প্রফেসর ডা. মো. আতাহার আলীকে প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ডা. দিন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানীকে জেনারেল সেক্রেটারি এবং ডা. এস. এম. ই আল বাকারকে ট্রেজারার হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































