Apan Desh | আপন দেশ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪১, ১ এপ্রিল ২০২৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

ফাইল ছবি

চলতি এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, তা জানা যাবে বৃহস্পতিবার (০২ এপ্রিল)। এদিন নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর নির্ধারিত ফেব্রুয়ারি ২০২৬–এর সৌদি সিপি (CP) অনুযায়ী এপ্রিল মাসের এলপিজির দাম সমন্বয় করা হবে।

নতুন দর ঘোষণা করা হবে বিকেল ৩টায়। রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শহীদ প্রকৌশলী ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হবে। এছাড়া কমিশনের ওয়েবসাইটেও এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন <<>> আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৪১ টাকা। মার্চ মাসজুড়েও এ দাম অপরিবর্তিত ছিল।

বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম ধরা হচ্ছে ১১১ টাকা ৭৪ পয়সা। এ হারে বাজারে থাকা বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়