Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৫ যুদ্ধবিমান-ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৬, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৪৬, ৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৫ যুদ্ধবিমান-ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা গত ২৪ ঘন্টায় মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার (০৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তুলে ধরে। 

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে। এ ছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি জানায়, এসব প্রতিরোধ অভিযান নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন<<>>ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করলো ইরান

এদিকে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানে মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সমর্থ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। ভূপাতিত হওয়া সে বিমানের পাইলটের সন্ধান এখনও চলছে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিরাপদে ইজেক্ট করতে ব্যর্থ হয়েছেন।

একই দিনে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সেনাবাহিনী জানায়, বিমানটি ‘আর্মি এয়ার ডিফেন্স ফোর্সের সিস্টেম দ্বারা শনাক্ত ও আঘাতপ্রাপ্ত হয়। পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়