Apan Desh | আপন দেশ

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১০, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১৪:১০, ২৮ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

দিলারা হাফিজ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুর সময় শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিট স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। পরদিন রোববার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। 

দিলারা হাফিজের জন্ম ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে। বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ (অনার্স) এবং ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন : পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন দিলারা হাফিজ। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষ্য অধিদফতর, বাংলাদেশের মহাপরিচালক নিযুক্ত হন।

আপন দেশ/এবি/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement