Apan Desh | আপন দেশ

ক্রিকেট

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে তামিম-রিয়াদ

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে তামিম-রিয়াদ

বন্যার পানিতে যখন ডুবে গেছে ঘরবাড়ি, থমকে গেছে স্বাভাবিক জীবন। সেই মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দেশের ক্রিকেট পরিবার। মানবিক দায়িত্বের এমন বার্তাই দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও জাতীয় দলের ক্রিকেটাররা। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে দুর্বিষহ সময় পার করছেন লাখো মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু নিজেরাই নয় বরং দেশের প্রতিটি মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

০৮:২৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement