ছবি: আপন দেশ
নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গ্রেফতার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘ দিন থেকে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদরাসার ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে দেয়।
আরও পড়ুন <<>> ‘জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি’
একপর্যায়ে তাকে বলৎকারের চেষ্টা করে। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০দিন পর বৃহস্পতিবার দুপুরের ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেফতার দেখানো হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































