Apan Desh | আপন দেশ

শেখ মুহাম্মদ আলমগীরের কবিতা ‘আমার শুধু সাদাই পছন্দ’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ০০:০২, ২৯ মার্চ ২০২৬

শেখ মুহাম্মদ আলমগীরের কবিতা ‘আমার শুধু সাদাই পছন্দ’

শেখ মুহাম্মদ আলমগীরের কবিতা ‘আমার শুধু সাদাই পছন্দ

আমি তো মরে গেছি সেই কবেই
বাকি পড়ে আছে শুধু এ দেহ।

যাকে সাজানোর জন্য
তোমাদের এতো আয়োজন, উৎসব,
অথচ আমার শুধু সাদাই পছন্দ।

প্রশ্ন করো কেন কিছু চাই না আর?
আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি না!

তুমি ঠিকই বুঝতে পার, জানো
মৃত্যের কোন চাওয়া-পাওয়া থাকতে নেই।

জীবনে এতটা পথ চলেছি আমি
কখনো তার হিসেবও কষিনি।

এ কথাও জানা নেই এখনো;
শুধু দেহ আর কতদিনই বা থাকবে।

হঠাৎ করে এলান হবে!
বেঁচে থাকা দেহটাও আর নেই!
তখনি তোমরা দেখতে পাবে আমায়।
ততক্ষণে তৈরি হবে আমার নতুন গৃহ,
সেখানে রেখে আসবে তরিঘরি করে।

আমি আর আমার দেহ অনুপস্থিত
তখন আমাকে মনে পড়বে যখন তখন
রেখে যাওয়া ছোট্ট ছোট্ট স্মৃতির জন্য।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়