ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের পারভেজ হোসেন ইমনের। তবে সুযোগ পেতেই বদলে গেল চিত্র। ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে দারুণ এক ঝড়ো ইনিংস খেললেন এ বাঁহাতি ব্যাটার।
দিনের একমাত্র ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ইমন। শুরুটা অবশ্য ধীর ছিল। প্রথম ১০ বলে করেন মাত্র ৯ রান।
কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের গতি। ইনিংসের ৩.৩ ওভার থেকে ৪.৩ ওভারের মধ্যে সাত বলে হাঁকান পাঁচটি ছক্কা। এর মাঝে ছিল একটি চারও। যা ম্যাচে দারুণ প্রভাব ফেলেন।
ম্যাচটি ছিল ১৩ ওভারের। বড় ইনিংস খেলার সুযোগ থাকলেও দ্রুত রান তোলার চেষ্টায় বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। ১৯ বলে ৪৫ রান করে আউট হন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার।
ইমন ফিরে গেলেও থেমে থাকেনি লাহোর কালান্দার্স। ওপেনার মোহাম্মদ নাঈম ইনিংস ধরে রাখেন। ফিফটি পূরণের পর ২৮ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৬০ রান।
আরও পড়ুন <<>> ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিসিসিআইকে বিসিবির চিঠি
দ্বিতীয় উইকেটে নেমে দ্রুত রান তোলেন আব্দুল্লাহ শফিকও। মাত্র ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় করেন ৩৩ রান।
এবারের পিএসএলে আজকের ম্যাচের আগে লাহোর কালান্দার্স দুটি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি জয় ও একটি হার রয়েছে তাদের। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের পাঁচ নম্বরে আছে।
তবে আজকের ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে লাহোর কালান্দার্সের সামনে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































