Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে ডিবির অভিযানে মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৬, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪৪, ৩০ মার্চ ২০২৬

পঞ্চগড়ে ডিবির অভিযানে মাদক কারবারি আটক

পঞ্চগড় বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

ডিবি ওসি মো. এনায়েত কবির জানান, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকেলে ব্যারিস্টার বাজারের হাইওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালায়। 

আরও পড়ুন<<>>আমীর হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মামলা

অভিযান চলাকালীন স্থানীয় একটি ইলেকট্রিক দোকানের সামনে থেকে মো. আব্দুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকৃত মো. আব্দুর রহমান পঞ্চগড় সদর উপজেলার সোনার বান গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ডিবির ওসি এনায়েত কবির আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলায় মাদকের ভয়াল থাবা থেকে তরুণ, যুবকদের বাঁচাতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়