সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত সূত্রোক্ত স্মারকের পত্রটি এ সঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
০৯:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার