প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা।
এ বিষয়ে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড ও হিসাব অনুযায়ী, এবার ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।
আইএসি জানায়, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখ, দূরবীন বা উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করেও ক্ষীণ ও নতুন চাঁদ দেখা যাবে না। ফলে যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবানের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওদেহ ব্যাখ্যা করেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইসলামি বিশ্বে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে সঙ্গে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে-যা চাঁদকে দৃশ্যমান হওয়ার জন্য পর্যাপ্ত নয়। ইউএইতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে বলে হিসাব দেখায়।
আরও পড়ুন : খামেনি প্রশাসনের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে: ট্রাম্প
এদিন বিকেলে দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশে একটি বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে, যা দৃশ্যমান সংযোগের প্রমাণ এবং চাঁদ দেখা অসম্ভব হওয়ার বিষয়টি আরও নিশ্চিত করে বলেও জানান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































