Apan Desh | আপন দেশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আলোচনা চলছে। এমনটিই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

রোববার (০১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে একাধিক বৈঠক হচ্ছে। তবে, এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।’

তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে, এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। পরিস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভর করে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়।

আরও পড়ুন : ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) এবং বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। গত ২৮-৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা