Apan Desh | আপন দেশ

শিক্ষক

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে বলৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদরাসা ছাত্রকে বলৎকারের মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণাার সময় সাজাপ্রাপ্ত আসামী মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়। 

০৫:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতি ইবি শিক্ষকের

পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতি ইবি শিক্ষকের

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি/ আপগ্রেডিংয়ের জন্য করা আবেদনে এ জালিয়াতির প্রমাণ মিলেছে। আবেদনে বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা যাওয়ায় ফাইলটি ভাইস চ্যান্সেলর দফতর থেকে বিভাগে ফেরত পাঠিয়ে প্ল্যানিং কমিটির সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন ইবি ভিসি। অভিযুক্ত শিক্ষকের নাম ড. মোঃ আসাদুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় তার আবেদন যাচাই-বাছাই শেষে ফাইল প্রশাসনে পাঠানোর পর সম্পূর্ণ অবৈধভাবে তিনি ফাইলে নতুন নথি যুক্ত করেছেন। পূর্বের বিভাগীয় সভাপতি স্বাক্ষরিত একটি নথি গায়েব করে দিয়েছেন। এছাড়া তার গবেষণা প্রবন্ধ ও রিভিউকৃত পুস্তক নিয়েও রয়েছে বিতর্ক।

০৬:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

আর্থিক সংকটে নিহত শিক্ষিকার পরিবার, সহায়তার উদ্যোগ ইবি প্রশাসনের

আর্থিক সংকটে নিহত শিক্ষিকার পরিবার, সহায়তার উদ্যোগ ইবি প্রশাসনের

চরম আর্থিক সংকটে পতিত হয়েছে নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ হারানো ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার পরিবার। চার শিশু সন্তানের লালনপালনে বিপদগ্রস্ত হওয়ায় শিক্ষকদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছে শিক্ষিকার স্বামী। এরই প্রেক্ষিতে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের ব্যাপারে সবার মতামত চেয়েছে প্রশাসন। বুধবার (২২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আর্থিক সহায়তা চেয়ে লিখিত আবেদন দিয়েছিলেন নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান।

০৫:৪৫ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল সাবমিট করতে হবে। ২১ জুলাইয়ের মধ্যে এ বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফিতর (মাউশি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়। আদেশে জানানো হয়, মাউশি অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ২০২৫ সালের ০১ জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। 

০৭:৪৬ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় দায়িত্বে থাকা চার শিক্ষককে শোকজ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্নের কারণে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।

০৭:২৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

সারা দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নের লক্ষ্যে ৪টি ভিন্ন স্তরের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে। রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।  কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভা আহবান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন। সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন।

০৭:৪৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে স্কুলে উপস্থিত হোন। প্রাধান শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। জানা যায়, অধিকাংশ প্রধান শিক্ষক পরিবারের সঙ্গে জয়দেবপুর, টঙ্গি, উত্তরাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে। এতে করে অধিকাংশ প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন। উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার কথা বলে প্রধান শিক্ষকরা দুপুরের আগেই বিদ্যালয় ত্যাগ করার প্রবনতা রয়েছে। ফলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব অনিয়মের কারনে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

০৬:১৩ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch