Apan Desh | আপন দেশ

দাবা প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১১:৩৭, ৩ নভেম্বর ২০২৫

দাবা প্রতিযোগিতার উদ্বোধন

ছবি : আপন দেশ

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দাবা প্রতিযোগিতা শুরু  হয়েছে। সোমবার (০৩ নভেম্বর )সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

আরও পড়ুন<<>>নরওয়ের জিএমের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু নীড়ের

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক ফিফা রেফারি ও জেলা ক্রীড়া সংস্থা সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, টেবিল টেনিস কোচ  আতিকুজ্জামান খান চৌধুরী সুমন প্রমুখ। উল্লেখ্য দাবা প্রতিযোগিতায় জেলার ৭ টি উপজেলার ৭ টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা একটি মানসিক বিকাশের খেলা। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দাবা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পরিচিত ঘটাতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩