Apan Desh | আপন দেশ

উদ্ধোধন

‘১২ মাসের মধ্যে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল’

‘১২ মাসের মধ্যে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল’

আগামী ১২ মাসের মধ্যে অপারেশনাল কার্যক্রমে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, কাজের মান নিয়ে এখনও বড় ধরনের কোন প্রশ্ন দেখছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই জুন ২০২৭ পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ করে যাবে। মেশিনারিজের সমস্যা হবে না।

০৫:৩৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

কড়াইল বস্তি থেকে উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

কড়াইল বস্তি থেকে উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

নির্বাচনী আচরণবিধির কারণে বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে রাজধানীর কড়াইল বস্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর প্রথমে বগুড়া সফরের কথা ছিল। সেখানে এ কর্মসূচির উদ্বোধন করার কথা থাকলেও বগুড়া সদর আসনের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচন আচরণবিধি মেনে তিনি রাজধানীর ১৭ আসনের কড়াইল বস্তিতে কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

০৬:৫৮ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement