Apan Desh | আপন দেশ

পিকআপ-অটো সংঘর্ষে বাবা-ছেলে নিহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ৬ মে ২০২৪

আপডেট: ১৭:২২, ৬ মে ২০২৪

পিকআপ-অটো সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ছবি: আপন দেশ

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুর একটায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার পয়ালজোস গ্রামের মোল্লাবাড়ির মো. মামুন হোসেন। তার বাবা আবু তাহের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টিতে যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা চাঁদপুর থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩