Apan Desh | আপন দেশ

চাঁদপুর জেলা

সকালে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকালে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা দেবেন। শনিবার (১৬ মে) সকালে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১:৩৪ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।  আগামী ১৬ মে সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেবেন। শনিবার (০২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে শনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক । এসময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

০৭:৪৪ পিএম, ২ মে ২০২৬ শনিবার

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে বেঁধে লুটপাট

চাঁদপুরের মতলব উত্তরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার পুত্রবধূর হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশ পরা দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। নিহতের পুত্রবধূ হালিমা আক্তার (৩৫) জানান, নির্জন এলাকায় অবস্থিত তাদের বাড়িতে মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। তারা প্রথমে পারুল বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাকে হাত-পা বেঁধে ফেলে।

০৭:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী যাত্রাও শুরু হবে।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। নকলমুক্ত যাত্রার মতোই এই উদ্যোগও কচুয়া থেকে শুরু হবে। একইভাবে দুর্নীতিমুক্ত যাত্রাও এখান থেকেই শুরু হবে।’ 

০৪:৩০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঘন কুয়াশায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, যেভাবে রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ঢাকা থেকে চাঁদপুর ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে ভেড়ানো হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

১০:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement