বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকট যেন দিন দিন বেড়েই চলছে। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। এ সংকটের পর থেকে বাহরাইনে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। যে কারণে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট দেয়া হয়। পোস্টে বলা হয়, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের সেখানকার স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।
১২:০১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার