Apan Desh | আপন দেশ

চা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়ার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। বাড়িতে তার মা-বাবা, স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন।

০৬:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুই মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদক জানায়, সজেকা, ঢাকা-১-এর মামলা নং ১৬ (১৭ ডিসেম্বর ২০২৪) এ হারুন অর রশীদের বিরুদ্ধে ২১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ব্যয় বাদে তার বৈধ আয় ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৬ টাকা হারুনের বিরুদ্ধে ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক।

০৯:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

রাঙামাটির লংগদু উপজেলায় পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)  লংগদু উপজেলা শাখার উদ্যাগে এ দিবস পালন করা হয়। দিনের শুরুতে শোক র‌্যালি করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে আসে। এরপর নিহতদের গণকবরের সামনে দোয়া, মুনাজাত ও শোকসভা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহ-সভাপতি মো. মামুনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি নাজমুল ইসলাম মাইনী মুখ ইউনিয়ন সভাপতি মো. শরিফুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

০৪:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

যশোরের কেশবপুরে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা। রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচী হয়। কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে অভিযুক্ত রুস্তম আলীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, একাধিক সম্মানিত ব্যক্তিসহ মৃত ব্যক্তিদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে রুস্তম আলী।

০৬:৩৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা সরকারি চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দিয়ে খাওয়ার জন্য কেনা চালের মধ্যে নষ্ট, পচা ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, সরকার হতদরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চাল সরবরাহ করছে। তারা টাকা দিয়ে সে চাল কিনে পরিবারের খাবারের জন্য ব্যবহার করেন। কিন্তু নষ্ট ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত চালের মান পরীক্ষা করে বিষয়টি তদন্ত করা হোক। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দরে কার্ডপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের কথা রয়েছে। বনগ্রামের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এসব চাল বিতরণ করা হচ্ছে।

০৮:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (০৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন। আর পলাতক আছেন ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামূলে তাদের নিজ নিজ ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব কার্যক্রমের পরই বিচারকার্য শুরু হবে।

০৬:০৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহবান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

০৯:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

পে স্কেল নিয়ে সুখবর

পে স্কেল নিয়ে সুখবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব অনুমোদনের জন্য উঠতে পারে। অনুমোদন পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে এ কমিটি নতুন কাঠামোর বাস্তবায়ন পদ্ধতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

১০:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না পেয়ে পাটকলের ম্যানেজারকে হুমকি দেয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভূঞাপুর থানাধীন সারপলশিয়া মৌজায় অবস্থিত ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের সুপারভাইজার মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ কেবল চাঁদাবাজির ধারায় তা রেকর্ড করেছে। আসামিদের ভয়ে আতঙ্কিত হয়ে ম্যানেজারের মৃত্যুর বিষয়ে কোনো ব্যবস্থা তো নেয়া হয়ইনি। উল্টো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে দিয়েছে পুলিশ। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

০৬:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement