Apan Desh | আপন দেশ

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৫, ৪ মার্চ ২০২৬

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করেছেন, ওই পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি ইউনিটের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করেছে মার্কিন বাহিনী।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান–যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

পিট হেগসেথ জানান, মঙ্গলবার (০৩ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত ইরানি ইউনিটের নেতাকে শনাক্ত করে অভিযান চালানো হয় এবং তাকে হত্যা করা হয়েছে। তার ভাষায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত ট্রাম্পই জয়ী হয়েছেন।

সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার। তিনি বলেন, ইরানের ড্রোন ও রকেট হামলায় নিহত চার মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেয়া হবে।

মার্কিন সামরিক সক্ষমতার উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিন হামলায় ডুবিয়ে দেয়া হয়েছে। এটি সমানে-সমান কোনো যুদ্ধ নয় এবং ভবিষ্যতেও হবে না। ইরান ক্রমেই দুর্বল হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সামনে আরও বড় সামরিক অভিযান চালানো হবে এবং বর্তমান হামলা কেবল শুরু মাত্র।

আরও পড়ুন <<>> তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের সরকারি সংস্থা ‘ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্স’ জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। শনাক্ত ও দাফনের জন্য প্রস্তুত মরদেহের তথ্যই প্রকাশ করা হয়েছে।

যুদ্ধের পঞ্চম দিনে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত