Apan Desh | আপন দেশ

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ৪ মার্চ ২০২৬

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বুধবার (০৪ মার্চ) রাতে রাজধানী তেহরানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় জানাজা স্থগিত করা হয়েছে। তেহরান গ্র্যান্ড মসজিদে মঙ্গলবার রাত থেকেই জনগণের শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছিল। শহীদ আলেম ও দেশের মহান ইমামের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য সারা দেশ থেকে মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রস্তুতি ছিল।

আরও পড়ুন <<>> এবার মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কিন্তু বিপুল জনসমাগমের আগ্রহ এবং জাঁকজমকপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়ে। সে কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। উচ্চসংখ্যক মানুষের উপস্থিতি এবং প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয় বিবেচনায় নিয়ে জানাজা আরও উপযুক্ত সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়