Apan Desh | আপন দেশ

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৮, ৪ মার্চ ২০২৬

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : আপন দেশ

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উপস্থাপন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুটি অ্যাকাউন্ট, বাবার ৫টি অ্যাকাউন্ট, মায়ের একটি ও স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেছেন। 

নিজের হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বর্তমানে সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা সেলারি অ্যাকাউন্টে এসেছে। আমি সরকারিভাবে পাঁচটি বিদেশ সফর দিয়েছি। তখনকার টিএ-ডিএর টাকাও আমার সেলারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া সরকারি খাতে বিভিন্ন ভাতা অ্যাকাউন্টে এসেছে। আর সরকারে যোগ দেয়ার আগে সেলারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। এতে মোট টাকা এসেছে ৮৫ লাখ ৮২ হাজার টাকা। আর উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। 

আরও পড়ুন<<>>জনগণের ম্যান্ডেটের প্রতি সরকারের প্রধান শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী

পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বর্তমানে বাবার পাঁচ অ্যাকাউন্টে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। কিন্তুর তার ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে। প্রতিমাসে সেলারি থেকে কেটে নেয়া হয়। সার্ভিস লোন এখনো বাকি রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। অথাৎ তার অ্যাকাউন্টে থাকা টাকা লোন বাবদ বাদ দেয়া হলে এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণ রয়েছে। মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (০২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, যারা বিগত সময়ে মনক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছে। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনও এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এসব গুঞ্জন উঠেছে।

তিনি বলেন, আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটা দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল। তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত