Apan Desh | আপন দেশ

‘চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১০, ৪ মার্চ ২০২৬

‘চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান’

ছবি : আপন দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘তালিকা করে খুব শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালানো হবে।’

বুধবার (০৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঢাকা মহানগর পুলিশকে ২টা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব।’

আরও পড়ুন : ৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সন্ত্রাসী, দাগী আসামি ও যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়