ফাইল ছবি, আপন দেশ
বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) তাদের দফতর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ফারজানা শারমীন, মো. নুরুল হক ও ববি হাজ্জাজের দফতর পুনর্বণ্টন করা হয়েছে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ
এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
উপদেষ্টা নজরুল ও রিজভীর দায়িত্ব পুনর্বণ্টন:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































