Apan Desh | আপন দেশ

অভিজ্ঞতা ছাড়াই এসিআই প্লাস্টিকসে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই এসিআই প্লাস্টিকসে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: সেলস অফিসার

আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ

পদসংখ্যা: নির্ধারিত নয়

এ পদে আবেদন করতে প্রার্থীর অন্তত এইচএসসি ডিগ্রিধারী হতে হবে। প্লাস্টিকস কোম্পানির বিক্রয় বিভাগে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের জন্য বয়সসীমা ৩২ বছর হতে হবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধিসহ আরো অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়