Apan Desh | আপন দেশ

অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৯, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৪০, ৪ মার্চ ২০২৬

অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আপন দেশ

চুক্তির আগে আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে ইউএস ট্রেড রেপ্রেজেন্টেটিভ। তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে আমরা কোন চুক্তি  অন্ধকারে করেছি।

বুধবার (০৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, মার্কিন চুক্তিতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হলো, নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনও নোটিফিকেশনে যাইনি। সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লস হলো, ৬০ দিনে আপনি নোটিস দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি।

এ চুক্তি পাঠে আমাদের একটা বিভ্রান্তি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের যে এগ্রিমেন্ট সেটা দেখলে চলবে না। পাশাপাশি আপনি দেখবেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া অন্যান্য দেশগুললো কি কি দিয়েছে আর তারা কি কি পেয়েছে। এ ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করে দেখলে দেখবেন যে, মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গাতে এক আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-চীনের মাঝখানে আমরা পড়িনি। প্রথমে একেবারেই শুরুতে যখন এ ডিলটা হলো, এক বছর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এ রেসিপ্রোকাল টারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাসে এবং তারপর থেকে এ আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলে। শুধু আমাদের না আরও অনেক দেশের সঙ্গে এবং সে আলোচনার পরে কিন্তু আমরা ২০ শতাংশ পেয়েছিলাম। 

আরও পড়ুন<<>>পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় মোটামুটিভাবে চুক্তিটা হয়। শুধু দুটো বিষয়। একটা হলো, আমরা তাদের বলেছিলাম যে, আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেটা করতে তারা সময় নিয়েছে। এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হলো, রুলস অব অরিজিন। তাতেও তারা সময় নিয়েছে। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম ৩১ জুলাই এবং ০১ আগস্ট আমরা ২০ শতাংশ পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের তিন দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়