Apan Desh | আপন দেশ

ইরানের অন্তর্বর্তী দায়িত্বে তিন সদস্যের সাময়িক পরিষদ 

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১ মার্চ ২০২৬

আপডেট: ১০:৩৪, ১ মার্চ ২০২৬

ইরানের অন্তর্বর্তী দায়িত্বে তিন সদস্যের সাময়িক পরিষদ 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছ, এ পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ)। তারা সাময়িকভাবে দেশটির নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন<<>>ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক কর্তৃপক্ষ বা সংস্থা কাজ করে থাকে। এর মধ্যে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিষদের সদস্যদের প্রার্থিতা যাচাই-বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল।

দেশটির শাসনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে এ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এছাড়া একক কোনও নেতার পরিবর্তে রাষ্ট্র পরিচালনার জন্য তারা প্রয়োজনে একটি ‘নেতৃত্ব পরিষদ’ গঠনের ক্ষমতাও রাখে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খামেনির সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতিও এ হামলায় নিহত হয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়